রাতের আঁধারে প্রবাসীর স্ত্রীর ঘরে আটক যুবদল নেতা : পদ স্থগিত

রাতের আঁধারে প্রবাসীর স্ত্রীর ঘরে আটক যুবদল নেতা : পদ স্থগিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

রাতের আঁধারে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই ঘরে স্থানীয়দের হাতে আটক হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় পটুয়াখালীর কলাপাড়ায় যুবদলের এক নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে মহিপুর থানা যুবদল।

পদ স্থগিত হওয়া ওই নেতার নাম মো. গোলাম মোর্তুজা। তিনি কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ৯ নম্বর ধুলাসার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মহিপুর থানা যুবদলের দপ্তর সম্পাদক মো. মাসুম সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে মো. গোলাম মোর্তুজার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। থানা যুবদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদার অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাতের বেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই ঘরে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েন গোলাম মোর্তুজা। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পরপরই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয় যুবদল।

এ বিষয়ে অভিযুক্ত মো. গোলাম মোর্তুজার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদা বলেন, সংগঠনের শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখতেই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কিডনি রোগে আক্রান্ত অসহায় ফারুকের পাশে কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

মাঠপর্যায়ে বিপুল জনবল, তবু জরিমানার ক্ষমতা সীমিত: ভেজাল-অনিয়মের স্বর্গরাজ্য কৃষি-খাদ্য খাত?

স্বপনের হ্যাটট্রিকে কোটচাঁদপুরের দাপুটে জয়

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের টমাস নিহত, আহত ৩

চৌগাছা ওসির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষকের বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ : ওসির পাল্টা বক্তব্য

খুলনায় ১০ কেজির বেশি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ৪২ জন

আগরতলা স্থলবন্দরে নানক-মায়াসহ আওয়ামী লীগের নেতারা : বিকেলে স্থলবন্দর পরিদর্শন

মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো ...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *