কুয়াকাটায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে হোটেলকর্মীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুয়াকাটায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে হোটেলকর্মীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া

তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দোকানের সামান্য বকেয়া টাকা ও হিসাব-নিকাশ নিয়ে বিরোধের জেরে এক আবাসিক হোটেলের হিসাব ব্যবস্থাপককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে হামলার সময় ভুক্তভোগীর কাছ থেকে হোটেলের বাজারের নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। এই ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি শাহ আলম হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. মামুন গাজী (২৮)। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটার ‘মেরিন ভিউ’ খাবার হোটেলের ভেতরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মামুন গাজী কুয়াকাটার ‘গ্র্যান্ড প্লাসিড’ আবাসিক হোটেলের হিসাব ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। হোটেলের দৈনন্দিন প্রয়োজনীয় মুদি পণ্য কুয়াকাটার একটি দোকান থেকে নগদ ও বাকিতে ক্রয় করা হতো। লেনদেনের ধারাবাহিকতায় ওই দোকানে ১৩ হাজার টাকা বকেয়া পড়ে। মামুনের দাবি অনুযায়ী, ঘটনার তিন-চার দিন আগে দোকানদার শাহ আলম হাওলাদারকে ১০ হাজার টাকা পরিশোধ করা হলে বকেয়া দাঁড়ায় মাত্র তিন হাজার টাকা। এই অবশিষ্ট টাকার হিসাবের কাগজপত্র দেখতে চাইলে উভয়ের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, রোববার সকালে হোটেলের অতিথিদের জন্য খাবার কিনতে মেরিন ভিউ খাবার হোটেলে যান মামুন গাজী। সেখানে শাহ আলম হাওলাদারের সঙ্গে দেখা হলে বকেয়া টাকার হিসাব নিয়ে পুনরায় কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহ আলম উত্তেজিত হয়ে মামুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে শাহ আলমসহ আরও তিনজন মিলে মামুনের ওপর অতর্কিত হামলা চালান এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন। হামলাকারীরা মোবাইল ফোন এবং খাবার হোটেলের টেবিলে থাকা টিস্যু বক্সের হোল্ডার দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে মামুনের কপালের ডান পাশে জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখমের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর অভিযোগ, মারধরের একপর্যায়ে তাঁর পকেটে থাকা হোটেলের বাজার করার নগদ ২০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন শাহ আলম। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে প্রকাশ্যে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় শাহ আলম হাওলাদার ছাড়াও ইব্রাহিম হাওলাদার, রাজ্জাক ও খলিল দফাদারের নাম উল্লেখ করে মহিপুর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহ আলম হাওলাদার পূর্বে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখার সহসভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি কুয়াকাটা পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে পরিচিত।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহ আলম হাওলাদার মারামারির ঘটনাটি স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, ঘটনার সময় তাঁকেও প্রতিপক্ষের পক্ষ থেকে লাঞ্ছিত করা হয়েছে। মহিপুর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

প্রভাবশালীর বিরুদ্ধে মহিপুর থানা মামলা না নেওয়ায় অন্তঃসত্ত্বা যুবতীর ট্রাইব্যুনালে মামলা

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার

কলাপাড়ায় ট্রান্সফরমার চুরির হিড়িক : চৌরাস্তা এলাকা থেকে ৯০ হাজার টাকার যন্ত্রাংশ উধাও

কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল সাধারণ সম্পাদক বহিষ্কার

কলাপাড়ায় ৪ লিটার চোলাই মদ ও ১৭ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

নাব্যতা সংকটে মরা খালে পরিণত ঐতিহ্যবাহী ধুলাসার খাল: হুমকির মুখে লাখো মানুষের জীবিকা

কলাপাড়ায় শিক্ষার নামে বাণিজ্য,অনুমোদনহীন ১০ বিদ্যালয়!

কলাপাড়ায় কোস্টগার্ডের জব্দ করা ট্রলিং বোট হাওয়া!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *