নড়াইলে ৪টি চোরাই ইজিবাইক ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নড়াইলে ৪টি চোরাই ইজিবাইক ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলায় সক্রিয় ব্যাটারি চালিত ইজিবাইক ও মোটরসাইকেল চোর চক্রের তিন পেশাদার সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪টি চোরাই ইজিবাইক, ১টি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ ইজিবাইকের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) নড়াইল জেলার সদর থানাধীন ১১ নম্বর বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম উত্তরপাড়া এলাকাস্থ ইয়াছিন মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে এই চোরাই মালামালসহ তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের মো. তোকাম মোল্যার ছেলে মো. মিরাজুল ইসলাম (৩০), একই গ্রামের মো. নওশের মোল্যার ছেলে মো. সবুজ মোল্যা (৩৩) এবং মো. লিকুল মোল্যার ছেলে রিফায়েত হোসেন (১৭)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. রাসেল সরোয়ারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি বিশেষ আভিযানিক দল গঠিত হয়। এতে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (নিঃ) অজয় কুমার কুন্ডু, এসআই (নিঃ) সাগর শিকদার, এসআই (নিঃ) মো. আমীন উদ্দীন লিটন, এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম এবং এসআই (নিঃ) মঈনুজ্জামান। সঙ্গীয় ফোর্সসহ দলটি বাঁশগ্রাম উত্তরপাড়ার ওই বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা ৪টি চোরাই ইজিবাইক, ১টি মোটরসাইকেল ও প্রচুর খুচরা যন্ত্রাংশ জব্দসহ তিনজনকে গ্রেফতার করে।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের সুনির্দিষ্ট নির্দেশনায় সাধারণ মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ মিডিয়া সেল।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *