নড়াইলে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

নড়াইলে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

নড়াইল প্রতিনিধি :

নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট তিন জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,  মঙ্গলবার নড়াগাতী থানাধীন ৯ নম্বর বাঐসোনা শরীফপুর এলাকার বাদল রায়ের বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর থেকে এনামুল শেখ (২৬) ও মো. রাফিন রহমান ওরফে জুই (২৭) নামের দুজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো. হোসেন আলীর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মো. নজরুল ইসলামের নেতৃত্বে গঠিত একটি টিম সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান চালায়। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত এনামুল শেখ নড়াগাতী থানার কলাবাড়িয়া চর কান্দিপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে এবং মো. রাফিন রহমান একই থানার বাঐসোনা গ্রামের মিরান মোল্লার ছেলে।

এর আগে গত সোমবার অপর একটি অভিযানে কবির শেখ (৪৮) নামের এক মাদক কারবারিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। একই থানা পুলিশের ওই চৌকস টিম নড়াগাতী থানার ৯ নম্বর বাঐসোনা ডুটকুরা রাজবংশী পাড়াস্থ সুভাষ বিশ্বাসের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাকে আটক করে। গ্রেফতারকৃত কবির শেখ খুলনা জেলার তেরখাদা থানার নলীয়ারচর গ্রামের জলিল শেখের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উভয় ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত করতে নড়াইল জেলা পুলিশের এ ধরনের জোরালো অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নড়াইলে ৪টি চোরাই ইজিবাইক ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নড়াইলের নড়াগাতীতে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলের নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নড়াইলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসবের সাফল্যময় সমাপ্তি

নড়াইলে ফেসবুক পেজ খুলে প্রতারণা করা অনলাইন চক্রের বিকাশের এজেন্টসহ ২ সদস্য গ্রেপ্তার

নড়াইলে ৫০ বোতল ইসকাফসহ কালীগঞ্জের মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলে ১৭.৫ কেজি গাঁজাসহ ট্রলারচালক গ্রেপ্তার

৮ হাজার পিস ইয়াবাসহ ২ পরিবহন শ্রমিক গ্রেফতার

নড়াইলে ১৮৫ পিস ইয়াবাসহ কুখ্যাত কারবারি উজ্জ্বল গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *