১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মাইন গ্রেপ্তার

১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মাইন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ কেজি গাঁজাসহ মাইন উদ্দিন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকালে কসবা থানাধীন বিশারাবাড়ি উত্তর পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত কসবা থানাধীন বিশারাবাড়ি উত্তর পাড়া এলাকার জনৈক সেলিম ভূঁইয়ার বাড়ীর উত্তর-পশ্চিম পার্শ্বের ধানক্ষেত সংলগ্ন একটি ঝোপের ভিতর আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য হিসেবে মোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই এক আসামীকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামির নাম মাইন উদ্দিন (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার ০৬নং ওয়ার্ডের আকাবপুর দক্ষিণ পাড়ার মৃত আব্দুল মোতালেব ও মৃত সাজেদা বেগম দম্পতির ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে কসবা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করেছেন। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *