ঐতিহ্যবাহী ঝিকরগাছা সম্মিলনী কলেজে নতুন যাত্রা : বর্ণাঢ্য আয়োজনে নবাগতদের বরণ

ঐতিহ্যবাহী ঝিকরগাছা সম্মিলনী কলেজে নতুন যাত্রা : বর্ণাঢ্য আয়োজনে নবাগতদের বরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী ‘সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ’-এ বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আহসানুর রহমানের সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষকমণ্ডলী ও নবাগত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস রূপ নেয় আনন্দঘন মিলনমেলায়। অনুষ্ঠানের শুরুতেই নবাগত ছাত্রীদের গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে উষ্ণ অভিবাদন জানান শিক্ষকরা এবং পরে স্ব স্ব বিষয়ের শিক্ষকদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আহসানুর রহমান কলেজের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের স্মারক তুলে ধরে নবাগত শিক্ষার্থীদের শুভকামনা জানান। তিনি সততা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একাডেমিক ফলাফলের মান উন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক অনুপ কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক মোর্তজা ইসলাম বাবু, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোল্লা সাহিদুর রহমান, সহকারী অধ্যাপক শওকত হোসেন, সহকারী অধ্যাপক কার্তিক বিশ্বাস ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তব্য পর্ব শেষে অতিথিবৃন্দ ও শিক্ষকমণ্ডলী নবাগত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মেধা বিকাশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *