সাগরপাড়ের খানাবাদ ডিগ্রীতে উৎসবমুখর নবীন বরণ : কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে ক্লাস শুরু

সাগরপাড়ের খানাবাদ ডিগ্রীতে উৎসবমুখর নবীন বরণ : কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে ক্লাস শুরু

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:

পটুয়াখালীর বিখ্যাত সাগরপাড়ের শিক্ষা প্রতিষ্ঠান ‘কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ’-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব জমকালো ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ বরণ উৎসব সম্পন্ন হয়। এতে ২০২৬-২৭ বর্ষের প্রায় দুই শতাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ সি এম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ জহিরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, মুসুল্লিয়াবাদ এ কে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি এম এ মান্নান চৌধুরী, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিরন এবং জাহিদুল ইসলাম বেলাল প্রমুখ।

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন শিক্ষার্থী জুনাইদ সিদ্দিকী ও রাইসা আমিন। এছাড়াও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক এম জাকির হোসাইন ও রুহুল আমিন।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম শাহীন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে উপকূলীয় অঞ্চল তথা দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *