যশোরে একদিনে পৃথক ৪ মামলায় ৪ আসামির জেল-জরিমানা

যশোরে একদিনে পৃথক ৪ মামলায় ৪ আসামির জেল-জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালতে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন আদালত। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক সঞ্জয় পাল পৃথক মামলায় এই রায় ঘোষণা করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের চৌরাস্তা এলাকা থেকে এক পুরিয়া গাঁজাসহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে আলিফ হোসেনকে (১৯) আটক করে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযোগ গঠন শেষে তাকে আদালতে পাঠানো হলে বিচারক দোষী সাব্যস্ত করে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত আরও ১ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

অপরদিকে, আজ দুপুর দেড়টার দিকে সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকার একটি খাবার হোটেলের সামনে থেকে গাঁজাসহ রতন ও সিয়াম হোসেন রনি নামের দুই যুবককে আটক করে কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আটককৃত রতন যশোর শহরের বেজপাড়া মসজিদ রোড এলাকার মৃত আসলামের ছেলে এবং সিয়াম হোসেন রনি নাজু হোসেনের ছেলে। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁদের প্রত্যেককে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড) দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের চাঁচড়া ইসমাইল কলোনি এলাকা থেকে একটি চোরাই ইজিলাইক/রিকশা ও ব্যাটারিসহ টিপু নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় স্থানীয় বাসিন্দারা। আটক টিপু ওই এলাকার মৃত দিনু পকেটমারের ছেলে। আজ তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক চুরির অপরাধে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *