চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির এক কোমলমতি ছাত্রীকে স্কুলের ওয়াশরুমে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে শাহ আলম নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে অভিযুক্ত শিক্ষক শাহ আলম বিদ্যালয়ে উপস্থিত হলে বিষয়টি ছড়িয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসী ও অভিভাবকরা তাকে গণধোলাই দিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিকেল ৪টার দিকে তাকে নিজেদের হেফাজতে নেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার থেকে জানানো হয়, গত সোমবার (১৭ আগস্ট ২০২৬) ক্লাস চলাকালে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীর হাতে চিরকুট লিখে বিদ্যালয়ের ওয়াশরুমে যেতে বলেন। ছাত্রীটি ওয়াশরুমে গেলে তিনি তার ওপর যৌন নিপীড়ন চালান। পরবর্তীতে ওই শিক্ষার্থী বুদ্ধিমত্তার সঙ্গে সেখান থেকে রক্ষা পেয়ে বাড়ি ফিরে স্বজনদের কাছে পুরো ঘটনা খুলে বলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ার আলী জানান, ওই অভিযুক্ত শিক্ষক শিক্ষার্থীকে নিয়মিত টাকা দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করতেন বলে তিনি জানতে পেরেছেন। মঙ্গলবার সকালে ঘটনাটিকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিভাবকরা শিক্ষককে অবরুদ্ধ করেন। বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা শিক্ষা প্রশাসনকে অবহিত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, জনরোষ থেকে উদ্ধার করে অভিযুক্ত শিক্ষক শাহ আলমকে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মায়ের লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত শিক্ষককে বুধবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *