স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আসাদ আলী (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
বিজ্ঞাপন
গতকাল বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে যশোর কোতোয়ালি থানাধীন ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ রামনগর জামতলা গ্রামের সীমা রানী হালদারের চা দোকানের সামনের ইট বিছানো রাস্তা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের একটি টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় আসাদ আলীর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে সত্তর পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আসাদ আলী যশোর কোতোয়ালি থানার রামনগর মোল্লাপাড়া গ্রামের মোঃ সাখাওয়াত আলী ও রাহিমা বেগমের ছেলে। আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। ছবি সংগৃহীত।

