রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি, সাবেক সফল পৌর মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল মিয়ার পিত্তথলির পাথর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ঢাকার মগবাজারস্থ ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে তাঁর এই পিত্তথলির পাথর অপারেশন সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, অপারেশন সফলভাবে শেষ হয়েছে এবং তিনি বর্তমানে সম্পূর্ণ শঙ্কামুক্ত রয়েছেন।
এদিকে কোটচাঁদপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় এই নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিশেষ দোয়া ও প্রার্থনা করেছেন।
বিজ্ঞাপন
একই সাথে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিদ্যালয়ের সকল শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও তাঁর সুস্থ হয়ে উঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল মিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও দলীয় নেতাকর্মীরা। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় জনগণের সেবায় ও স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে।

