২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোর ও দুপুরে উপজেলার ত্রিলোচনপুর ও নিয়ামতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বালিয়াডাঙ্গা (পূর্ব) গ্রামের বাসিন্দা মো. নাজমুল হোসেন (২৫)-কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

একই দিন দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের গোয়ালবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি মো. ওহিদুল ইসলাম (৩৬)-কে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি গোয়ালবাড়ী গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, “সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা এবং সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” মাদক নির্মূলে নিয়মিত অভিযানের পাশাপাশি থানা পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারিও অনেকাংশে বাড়ানো হয়েছে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *