স্ফুলিঙ্গ ডেক্স :
খুলনায় হত্যা, নারী ও শিশু নির্যাতন, অস্ত্র আইন ও মাদকসহ একাধিক মারাত্মক মামলার দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি মোহাম্মদ সাহিদ খান ওরফে সাইদ (৩৫)-কে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুর ১২টা ২০ মিনিটে খালিশপুর থানাধীন ‘ওয়ান্ডার ল্যান্ড পার্ক’-এর সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত সাহিদ খান ওরফে সাইদ খালিশপুরের গোয়ালপাড়া বক্কার কলোনির বাসিন্দা সবুজ খান ও শাহিনুর বেগমের ছেলে।
কেএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা বিচারাধীন ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে গত ১২ এপ্রিল ২০২৬ তারিখের খালিশপুর থানার একটি হত্যা মামলা (মামলা নং-০৮), ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের একটি মারাত্মক হামলা ও দণ্ডবিধির ৩০৭ ধারার মামলা (এফআইআর নং-০৮), এবং ২০১৮ সালের একটি মাদক মামলা অন্তর্ভুক্ত রয়েছে।
পুলিশ আরও জানায়, আসামি সাইদ খুলনা এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। ২০১৮ সালে দায়েরকৃত একটি চাঞ্চল্যকর অস্ত্র মামলায় আদালত তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন, সেই থেকে এতদিন আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।


