যশোরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিফাত ও ‘বোমারু আজাদ’ গ্রেপ্তার

যশোরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিফাত ও ‘বোমারু আজাদ’ গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে সরকারবিরোধী নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিফাতুজ্জামান রিফাত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আজাদ ওরফে ‘বোমারু আজাদ’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদেরকে সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—যশোর সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুর এলাকার অধিবাসী ইন্তাজ আলীর ছেলে রিফাতুজ্জামান রিফাত এবং চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা আয়ুব আলী মোড়লের ছেলে আজাদ ওরফে ‘বোমারু আজাদ’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, সোমবার সকালে ডিবি পুলিশের পৃথক দুটি টিম বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা অর্থাৎ বলাডাঙ্গা কাজীপুর থেকে রিফাতুজ্জামান রিফাতকে এবং চাঁচড়া চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে আজাদ ওরফে ‘বোমারু আজাদ’কে আটক করে। পরবর্তীতে তাদেরকে আইনি প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আটককৃত দুজনই পূর্বের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত সন্দেহভাজন আসামি। উক্ত মামলাতেই তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে বিকেলের দিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *