খুলনা প্রতিনিধি:
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল অনুমান ১০:৪৫ ঘটিকায় আড়ংঘাটা থানা পুলিশ নগরীর খালিশপুর থানাধীন বাংলার মোড় এলাকায় আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় আড়ংঘাটা থানার মামলা নম্বর-০১(১১)১৯, জিআর নম্বর-৮৭/১৯ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার (১০)(ক) উপধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩,০০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড) প্রাপ্ত আসামি মো. ইয়াসিন গাজীকে (২১) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াসিন গাজী গাইকুর দক্ষিণপাড়া ফেরুর ভিটার মালিকের বাড়ির ভাড়াটিয়া মো. কেরামত গাজীর ছেলে।
অপরদিকে, এর আগে গত ৮ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ২০:৩০ ঘটিকায় আড়ংঘাটা থানা পুলিশ অত্র থানাধীন রায়েরমহল বাজার এলাকা থেকে আরেকটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে খালিশপুর থানার সিআর-১৩৭/২১ মামলার (যৌতুক নিরোধ আইনের ৩ ধারা এবং সংশ্লিষ্ট প্রসেস মূলে) ১ বছরের কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড) প্রাপ্ত আসামি মো. মিরাজ খাঁনকে (২৭) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিরাজ খাঁন রায়েরমহল বাজার মসজিদ সংলগ্ন এলাকার মো. নিয়ামুল খাঁনের ছেলে।
বিজ্ঞাপন
আদালতের রায়ে সাজাপ্রাপ্ত উভয় আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।
