রিমান্ডে থাকা আসামির তথ্যে শীর্ষ সন্ত্রাসীর আস্তানা থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রিমান্ডে থাকা আসামির তথ্যে শীর্ষ সন্ত্রাসীর আস্তানা থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

খুলনা প্রতিনিধি:

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নগরীর বহুল আলোচিত ডাবল মার্ডার মামলার তদন্তে প্রাপ্ত এক আসামির দেওয়া জবানবন্দি ও দিকনির্দেশনা অনুযায়ী এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা সদর থানার পশ্চিম টুটপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে এবং ডাবল মার্ডার মামলার তদন্তে প্রাপ্ত আসামি আব্দুল আউয়ালকে (২৫) আদালতের মাধ্যমে ১ দিনের পুলিশ রিমান্ডে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আউয়াল অস্ত্র ও গুলির গোপন আস্তানার কথা স্বীকার করে।

তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিটের মধ্যে লবণচরা থানা-পুলিশের একটি বিশেষ দল আভিযানিক কার্যক্রম পরিচালনা করে। অভিযানকালে লবণচরা থানাধীন হরিণটানা আশিবিঘা (আলআকসা মসজিদ গলি) এলাকার শীর্ষ সন্ত্রাসী শ্যুটার ইস্রাফিলের (২২) বসতবাড়ির দোচালা বিশিষ্ট একটি পরিত্যক্ত টিনের খড়ির ঘর (রান্নাঘর) থেকে লুকাতে রাখা ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি আব্দুল আউয়ালের বিরুদ্ধে ডাবল মার্ডার মামলাসহ মোট ২টি হত্যা (মার্ডার) মামলা রয়েছে। জব্দকৃত অবৈধ অস্ত্র ও গুলির ঘটনায় আসামির বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে নতুন মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *