রোগীদের দুয়ারে স্বাস্থ্যমন্ত্রী : ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সেবার হালচাল গ্রহণ

রোগীদের দুয়ারে স্বাস্থ্যমন্ত্রী : ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সেবার হালচাল গ্রহণ

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক (কোটচাঁদপুর, ঝিনাইদহ)

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে হাসপাতালে পৌঁছে তিনি সরাসরি চিকিৎসা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন পুরুষ ও মহিলা ওয়ার্ডে নিজে গিয়ে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা এবং অন্যান্য সুবিধার খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি হাসপাতালের ওষুধ সরবরাহ পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা ও কর্মরত জনবলের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরবর্তী সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে বৈঠক করে হাসপাতালের বিদ্যমান নানামুখী সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত অবহিত হন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীদের সেবার মান উন্নত করতে এবং সরকারি চিকিৎসা সুনিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতাল পরিদর্শন কর্মসূচির ইতি টেনে স্বাস্থ্যমন্ত্রী পার্শ্ববর্তী মহেশপুরের উন্নয়নের কারিগর হিসেবে পরিচিত সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাস্টারের কবর জিয়ারত করতে যান। সেখানে গিয়ে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।এসময় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক সহdvzcvcx vcbv স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীরা তাঁর সংগে উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *