কেশবপুর প্রতিনিধি :
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে শহরের দলীয় প্রধান কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেশবপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এবং কয়েকটি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
কর্মসূচিতে নেতৃত্ব দেন ও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল এবং সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম। এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। ছবি প্রতিবেদক।

