যশোরে ২০৪২ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন : এক ক্লিকেই অ্যাকাউন্টে গেল ২৫০০ টাকা

যশোরে ২০৪২ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন : এক ক্লিকেই অ্যাকাউন্টে গেল ২৫০০ টাকা

শহিদ জয় :

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ২০৪২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চাঁদপুর জেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ল্যাপটপের বাটন প্রেসের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা এনএসআই কার্যালয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ,জেলা সমাজসেবা কর্মকর্তা মো.হারুন-অর-রশিদ,জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রতীকীভাবে ১০টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কার্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন কুলসুম খাতুন, লাকি খাতুন, অর্পনা রায়, জোহরা বেগম, আয়শা বেগম, শিরিন খান, রীতা রানী মজুমদার, শাহানা সুলতানা, হালিমা বেগম ও চন্দনা রানী বিশ্বাস। বাকি পরিবারগুলোর হাতে পর্যায়ক্রমে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, উদ্বোধনের সঙ্গে সঙ্গে ২০৪২টি পরিবারের প্রত্যেকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে পাঠানো হয়েছে।

ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। ইতোমধ্যে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে এবং ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *