যশোরে গভীর রাতে তালা ভেঙে ঘরে ঢুকে চাঁদা দাবি !

যশোরে গভীর রাতে তালা ভেঙে ঘরে ঢুকে চাঁদা দাবি !

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া গ্রামে গভীর রাতে এক বাড়ির কেসি গেটের তালা ভেঙে প্রবেশ করে মুখোশধারী দুই ব্যক্তি চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে কাদিরপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ গোলদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আব্দুর রশিদ গোলদার (৪৬) জানান, রাতের শেষ ভাগে মুখোশ পরিহিত দুই ব্যক্তি বারান্দার কেসি গেটের তালা ভেঙে তাকে ঘুম থেকে ডেকে বাইরে নেয়। পরে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করে। এ সময় একই বাড়িতে থাকা তার চাচা ইনজার গোলদার ফজরের নামাজের জন্য উঠে টর্চলাইট জ্বালিয়ে বাইরে বের হলে ওই ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। রশিদ গোলদার পেশায় ফুলতলা সুপার ব্রিকস ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
এপ্রসঙ্গে অভয়নগর থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ জাহিদুল ইসলাম বলেন, আমি নিজে স্পটে গিয়েছিলাম তদন্ত চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *