যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

চিকিৎসাধীন শিক্ষক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে পৃথক তিনটি স্থানে গলায় ফাঁস দিয়ে এক নারী এবং ছাদ থেকে পড়ে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। এছাড়া পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে এক স্কুলশিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৬ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজ সিংঙ্গা গ্রামে শিলা (২৮) নামে এক গৃহবধূ নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

অন্যদিকে, রোববার রাতে পারিবারিক সমস্যার কারণে কীটনাশক পান করেন শার্শার নাভারণ এলাকার মোহাম্মদ শরিফুল ইসলাম (৫৫)। তিনি বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। রাতে বিষপানের পর আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকালে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্থানান্তরিত করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এদিকে, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর শহরের রাজারহাট এলাকায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে শাহেব আলী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহেব আলী নড়াইল সদর উপজেলার সাহাবাদ বাজার এলাকার বাসিন্দা এবং রাজারহাটে একটি বাসায় ভাড়া থাকতেন।

স্বজনরা জানান, সকালে ভবনের তিনতলার ছাদে কবুতরের ঘর মেরামত করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এসব মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *