স্ফুলিঙ্গ ডেক্স :
ময়মনসিংহে মাদকমুক্ত সমাজ গঠনে নিয়োজিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ জালে ৫ কেজি গাঁজাসহ সুজন মিয়া (২০) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল রোববার (৯ আগস্ট ২০২৬) গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
ডিএনসি সূত্র জানায়, গৌরীপুর থানাধীন রামগোপালপুর বাজার সংলগ্ন এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে মোতায়েন করা বিশেষ গোয়েন্দা দলটি অভিযান পরিচালনা করার সময় সন্দেহভাজন তরুণ সুজন মিয়াকে থামিয়ে তল্লাশি চালায়। পরবর্তীতে তাঁর হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে অবৈধ ৫ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সুজন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ১ নম্বর আহমেদাবাদ ইউনিয়নের বনাগাঁও গ্রামের মো. জহুর হোসেন ও মোছা. আবেদা খাতুন দম্পতির ছেলে।
অভিযান শেষেই ঘটনার আলামত ও ছবি সংরক্ষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গৌরীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই ধরনের বিশেষ অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও জোরদার থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

