৪,৮১৫ পিস ইয়াবাসহ আল-আমিন গ্রেফতার

৪,৮১৫ পিস ইয়াবাসহ আল-আমিন গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

টাঙ্গাইলের কালিহাতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৪,৮১৫ (চার হাজার আটশত পনের) পিস ইয়াবাসহ মোঃ আল-আমিন মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন পাথালকান্দি এলাকায় যমুনা সেতু-টাঙ্গাইল মহাসড়কে এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ আল-আমিন মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের চর কালিকাপুর গ্রামের মৃত মফিজুল ও মৃত সাহেরা বেগমের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে এক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাথালকান্দি এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আল-আমিন মিয়াকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৪,৮১৫ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান চলাকালে ঘটনাটির স্থিরচিত্র ধারণ করা হয়।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কালিহাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের কুপল থেকে যুবসমাজকে রক্ষায় এ ধরনের বিশেষ আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

১০ কেজি গাঁজা উদ্ধার : বন্যাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

"যেখানে থাকার কথা রড, সেখানে মিললো বাঁশ": ১০ কোটির সেতুতে দুদকের হানা

ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ : ৫৮ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

বাড়িতে ঢুকে সন্তানকে অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ : ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আবাসিক মাদরাসা ছাত্রকে তিন মাস ধরে বলাৎকার!

মাদকমুক্ত আন্দোলনের কর্মীকে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যা !

সাড়ে ১৭কেজি গাঁজাসহ ২জন আটক : সিএনজি জব্দ

সকালে বিষ মিশ্রিত খাবার খাইয়ে হাসপাতালে প্রেরন, রাতে ফাঁকা বাড়ির গ্রিল কেটে সর্বস্ব লুট!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *