স্ফুলিঙ্গ ডেক্স :
ময়মনসিংহের নান্দাইলে নির্জনতার সুযোগ নিয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) জোরপূর্বক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী ৫৮ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ঘটনার পরদিন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করার পর পরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, নির্যাতিত শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করে। স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিবেশী ওই বৃদ্ধ বেশ কিছুদিন ধরে তাকে প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিল।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা নানা বাড়িতে অবস্থান করায় সে বাড়িতে একাই ছিল। এই সুযোগে অভিযুক্ত বৃদ্ধ নিঃশব্দে ঘরে ঢোকে এবং শিশুটিকে জিম্মি করে শারীরিক নির্যাতন চালায়। যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে পানের বদলে প্রাণ নেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরলে ভুক্তভোগী শিশুটি কান্নাকাটি করে বিস্তারিত জানায়।
বিষয়টি জানতে পেরে পরিবারের স্বজনরা দ্রুত নান্দাইল মডেল থানায় শরণাপন্ন হন এবং লিখিত এজাহার দেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, “অভিযোগ পাওয়ার সাথে সাথেই মামলা নথিবদ্ধ করা হয়েছে এবং পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।” প্রতীকী-ছবি সংগৃহীত।

