মনিরামপুরে গৃহবধূ ও সদরে বৃদ্ধের উদ্ধার

মনিরামপুরে গৃহবধূ ও সদরে বৃদ্ধের উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের মনিরামপুর ও সদর উপজেলায় পৃথক দুটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে মনিরামপুরে সিনথিয়া আক্তার (১৬) নামের এক কিশোরী গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, অন্যদিকে সদর উপজেলার বলরামপুরে মেহগনি বাগান থেকে হেলাল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় সিনথিয়া আক্তারের। সেই অভিমান থেকে রাতের কোনো একসময় নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নিচে নামান, তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।

অন্যদিকে, একই দিন বিকেলে যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে হেলাল হোসেন নামের ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। গাছের ডালের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোতোয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *