যশোর রেলস্টেশনে বেপরোয়া ছিনতাইকারী চক্র !

যশোর রেলস্টেশনে বেপরোয়া ছিনতাইকারী চক্র !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের রেলস্টেশন এলাকায় এবার ছিনতাইকারীর কবলে পড়েছেন অপু মণ্ডল (২৭) নামের এক কলেজছাত্র। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রেলস্টেশন সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

ভুক্তভোগী অপু জানান, দুর্বৃত্তরা জোরপূর্বক তাঁর মানিব্যাগটি ছিনিয়ে নিলেও কাকতালীয়ভাবে তাতে কোনো টাকা ছিল না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে রেলস্টেশন এলাকায় একের পর এক এমন অপ্রীতিকর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ছিনতাইকারী ও অপরাধী চক্রের দৌরাত্ম্য কমাতে তারা স্টেশন সংলগ্ন স্পর্শকাতর পয়েন্টগুলোতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করার জোর দাবি জানিয়েছেন। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *