ভেকুটিয়ার তারিফুল ইয়াবাসহ আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ তারিফুল ইসলাম ওরফে ববি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা ৫৫ মিনিটে যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই মো. কামাল হোসেন ও এএসআই মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি চৌকস টিম কোতোয়ালী মডেল থানাধীন পৌরসভার ৮নং ওয়ার্ডের বেজপাড়া মেইন রোডস্থ জনৈক রেজাউল করিমের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তারিফুল ইসলামকে তল্লাশি করলে তার প্যান্টের পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে রাখা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটক তারিফুল ইসলাম ওরফে ববি যশোর কোতোয়ালী মডেল থানার বলিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুর রশিদের (মেম্বার) ছেলে। তার মায়ের নাম মোছাঃ সুফিয়া বেগম।

মাদকসহ আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার বিকালেই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *