যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

শহিদ জয় :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা,বিশ্ববিদ্যালয় ও অলিম্পিকের পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড়ানো এবং শপথ গ্রহণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। প্রতিযোগিতায় ৭৯টি ইভেন্টে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিচ্ছেন। আগামী ২০ এপ্রিল পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হবে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শৃঙ্খলা, ধৈর্য ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে, যা ভবিষ্যতে দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখে। জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণই বড় -এমন মনোভাব নিয়ে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ওমর ফারুক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব। এ সময় বিচারকদের পক্ষে শপথ পাঠ করান প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা ও শ্রী অমিতাভ সরকার এবং খেলোয়াড়দের পক্ষে শপথ পাঠ করেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার ও শিক্ষার্থী সৌরভ বিশ্বাস। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *