বাঘারপাড়ায় সংখ্যালঘু পরিবারে ভয় দেখিয়ে চাঁদা আদায় : যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার

বাঘারপাড়ায় সংখ্যালঘু পরিবারে ভয় দেখিয়ে চাঁদা আদায় : যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়ায় গভীর রাতে একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের বসতবাড়িতে জোরপূর্বক ঢুকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো এবং পুলিশ দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

গত রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের গলগলিয়া গ্রামের বাসিন্দা সুকুমার গাইনের বাড়িতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দোহাকুলা ইউনিয়নের যুবদল সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে ৬-৭ জন লোক রাতের আঁধারে সুকুমার গাইনের বাড়িতে গিয়ে গালমন্দ করে দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলার পরপরই তারা পরিবারের সদস্যদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে জীবন ও নিরাপত্তার ভয়ে ঘরে থাকা ১৩ হাজার ৫০০ টাকা অভিযুক্তদের হাতে তুলে দিতে বাধ্য হয় পরিবারটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুকুমার গাইনের স্ত্রী শিখা গাইন চরম ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, “অভিযুক্তরা আমাদের ভারতে চলে যাওয়ার প্রসঙ্গ তুলে নানারকম হুমকি দেয় এবং টাকা না দিলে পুলিশ এনে মিথ্যা মামলায় গ্রেপ্তার করানোর ভয় দেখায়। আমার অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ভারতে নেওয়ার প্রস্তুতি চলছিল। জমি বিক্রির গচ্ছিত টাকা থেকে ওই অর্থ ঘরে রাখা হয়েছিল, যা তারা জোর করে নিয়ে গেছে।”

এদিকে, ঘটনার পরদিন সোমবার অনুষ্ঠিত বাঘারপাড়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হয়ে সরাসরি প্রতিকার দাবি করেন ভুক্তভোগী পরিবারটি। উক্ত সভায় স্থানীয় সংসদ সদস্য গোলাম রসুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার এবং বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজালাল আলম উপস্থিত ছিলেন। সভার পর ভুক্তভোগী সুকুমার গাইন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজালাল আলম জানান, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত এজাহার পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সাথে যাচাই-বাছাই করে মামলা হিসেবে রেকর্ডের প্রক্রিয়া চলছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনায় সম্পৃক্তদের চিহ্নিত করে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *