পেশাগত দক্ষতায় সেরা কোতোয়ালি ওসি কবিরসহ ৫৮ সদস্যকে বিশেষ সম্মাননা

পেশাগত দক্ষতায় সেরা কোতোয়ালি ওসি কবিরসহ ৫৮ সদস্যকে বিশেষ সম্মাননা

শহিদ জয়:

পুলিশি সেবা ত্বরান্বিত করা ও ভালো কাজের পেশাগত স্বীকৃতি হিসেবে যশোর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এসব কর্মকর্তা ও সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত দরবারে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাঁদের পেশাগত সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ ও বিবিধ আবেদন তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত গুরুত্ব সহকারে সদস্যদের কথা শোনেন এবং কয়েকটি দাবির বিষয় তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় পেশাগত দক্ষতায় বিশেষ অবদানের জন্য আগস্ট ২০২৬ মাসের ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’ হিসেবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেনকে পুরস্কৃত করা হয়।

একই মাসে জেলার ‘শ্রেষ্ঠ এসআই’ হিসেবে শার্শা থানার এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম এবং ‘শ্রেষ্ঠ এএসআই’ হিসেবে চৌগাছা থানার এএসআই (নিঃ) কাজল কুমার দাস শ্রেষ্ঠত্বের পুরষ্কার লাভ করেন। এ ছাড়া জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল ও প্রশাসনিক তথ্যাদি সুচারুভাবে সম্পাদনের জন্য আগস্ট মাসের ‘বিশেষ পুরস্কার’ লাভ করেন মিডিয়া সেলের নায়েক শেখ আমিনুল ইসলাম।

কল্যাণ সভা শেষে জেলা পুলিশে কর্মরত একজন নন-পুলিশ সদস্যকে অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা প্রদান করে সম্মাননা স্মারক তুলে দেয় জেলা পুলিশ প্রশাসন।

পুরো সভাটির সার্বিক পরিচালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম।

অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন, যশোর ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মামুনুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাফুজুর রহমানসহ জেলা পুলিশ হাসপাতালের চিকিৎসক, পুলিশ লাইন্সের আরআই, ডিআইও-১, জেলার সকল থানার ওসি ও কোর্ট ইন্সপেক্টররা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *