পতিতা পল্লী থেকে ২০ কেজি গাঁজাসহ দুলাল আটক

পতিতা পল্লী থেকে ২০ কেজি গাঁজাসহ দুলাল আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

জামালপুর জেলা শহরের রানীগঞ্জ বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মোঃ দুলাল (৩৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, জামালপুর।

গত সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটে জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রানীগঞ্জ বাজার সংলগ্ন পতিতা পল্লী এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মোঃ দুলাল জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বোসপাড়া এলাকার মৃত ইসমত আলী ও সূর্য বেগমের ছেলে। তিনি বর্তমানে রানীগঞ্জ বাজার পতিতা পল্লী এলাকার বেলাল মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএনসি সূত্র জানা যায়, রানীগঞ্জ বাজার এলাকার একটি ভাড়া বাসায় বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ সুনির্দিষ্ট মাদকের চালান মজুত রাখা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিএনসি জামালপুর জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল বেলাল মিয়ার ওই ৫ নম্বর বাড়িতে হানা দেয়।

পরে আসামির দখলীয় দক্ষিণ দুয়ারী এক কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে আকাশী রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি বড় পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ২ কেজি করে মোট ২০ (বিশ) কেজি অবৈধ গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয় এবং ঘটনাক্রমে অভিযুক্ত দুলালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) জনাব মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *