গার্মেন্টসের চাকরি ছেড়ে মাদক পাচার : ২০০০ পিস ইয়াবাসহ পোশাক শ্রমিক গ্রেফতার

গার্মেন্টসের চাকরি ছেড়ে মাদক পাচার : ২০০০ পিস ইয়াবাসহ পোশাক শ্রমিক গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

মাসে মাত্র ১৪ হাজার টাকার পোশাক শ্রমিকের চাকরি ছেড়ে সহজে অর্থ উপার্জনের লোভে ইয়াবা পাচারকারী বনে যাওয়া মোঃ নূর হোসেন (২৫) নামে এক যুবককে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত আড়াইটায় বগুড়া সদর থানাধীন নওদাপাড়াস্থ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত নূর হোসেন ঠাকুরগাঁও জেলার বালীয়াডাঙ্গী থানার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসারা বানিয়াবস্তি এলাকার মৃত ইনতাজ আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের একটি টিম জানতে পারে— সাবেক এক গার্মেন্টস কর্মী বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে দূরপাল্লার বাসে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে টিএমএসএস হাসপাতালের সামনে মহাসড়কে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী ‘তাজ পরিবহন’ (রেজি নং: ঢাকা মেট্রো-ব-১৫-৩১৫২)-এর একটি বাসে তল্লাশি চালানো হয়।

পরে বাসের ‘E-2’ নম্বরের সিটে বসে থাকা টিকিটবিহীন যাত্রী নূর হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ ও সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে খাকি রঙের খামে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো ১০টি প্যাকেটে রক্ষিত মোট ২ হাজার পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (যার ওজন ২০০ গ্রাম) এবং মাদক চালানে ব্যবহৃত একটি শাওমি (Mi 8 Lite) অ্যান্ড্রেয়েড মোবাইল ফোন উদ্ধার ও আলামত হিসেবে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নূর হোসেন জানায়, তিনি ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় মাত্র ১৪ হাজার টাকা বেতনে চাকরি করতেন। অল্প সময়ে বেশি টাকা উপার্জনের লোভে চাকরি ছেড়ে দিয়ে টেকনাফ ও ঢাকা থেকে ইয়াবা কিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *