নড়াইল জেলা পুলিশের সাথে রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশের সাথে রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অপরাধ সভা আয়োজিত হয়।

উক্ত অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণ, নতুন মামলা রুজু ও দ্রুত নিষ্পত্তি নিশ্চিতকরণ এবং বিশেষ করে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর নিরপেক্ষ ও ত্বরান্বিত তদন্তের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম বাড়াতে সভায় উপস্থিত সকল পুলিশ অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ এই অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১ (ডিএসবি, নড়াইল), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি এবং সকল পুলিশ ক্যাম্পের ইনচার্জবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *