যশোরে সড়ক দুর্ঘটনায় নারীর মর্মান্তিক মৃত্যু : ঘাতক ট্রাকসহ চালক পলাতক

যশোরে সড়ক দুর্ঘটনায় নারীর মর্মান্তিক মৃত্যু : ঘাতক ট্রাকসহ চালক পলাতক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া ঘুনি এলাকায় দ্রুতগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামের এক নারী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

গতকাল বুধবার (১২ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরজাহান বেগম বসুন্দিয়া ঘুনি এলাকার মৃত সুমাইল মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নাতির জন্য দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিলেন নুরজাহান বেগম। পথিমধ্যে বসুন্দিয়া ঘুনি এলাকায় রাস্তা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ও বেপরোয়া অজ্ঞাত ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *