ঝরে পড়া রোধ ও উদ্দীপনা বাড়াতে ঝিকরগাছা প্রশাসনের চমৎকার কর্মসূচি

ঝরে পড়া রোধ ও উদ্দীপনা বাড়াতে ঝিকরগাছা প্রশাসনের চমৎকার কর্মসূচি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপহার প্রদানের মাধ্যমে পড়ালেখায় নতুন উদ্দীপনা সৃষ্টি এবং ঝরে পড়া রোধের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে শত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় ও টেকসই নতুন স্কুলব্যাগ তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি (এমপি)।

প্রধান অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা এমপি বলেন, “শিক্ষাই জাতির মূল মেরুদণ্ড। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনে একটি উন্নত, সমৃদ্ধ ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাই তাদের উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত ও মানবিক গুণে গুণান্বিত করে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়ক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজকের এই ব্যাগ বিতরণ। উপজেলা প্রশাসনের এই মহৎ উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনুরাগ বাড়াবে এবং তাদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “ঝিকরগাছা পৌরসভা ও পুরো উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নে স্থানীয় প্রশাসন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধ করতে এবং বিদ্যা অর্জনে নতুন উৎসাহ দিতে এ ধরনের সামাজিক ও শিক্ষা কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ঝিকরগাছা উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কাঞ্জিলালের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ উন নবী মুরাদ।

উক্ত আয়োজনে শহীদ নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহকারী শিক্ষকবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের এক শতাধিক শিক্ষার্থীর হাতে চমৎকার নতুন স্কুলব্যাগ তুলে দেওয়া হয়। এসময় পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নতুন ব্যাগ হাতে পাওয়ার পর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *