অপহরণের শিকার প্রবাসীকন্যা : মাগুরা পুলিশ সুপারের নির্দেশে ৯ ঘণ্টায় শিশু উদ্ধার

অপহরণের শিকার প্রবাসীকন্যা : মাগুরা পুলিশ সুপারের নির্দেশে ৯ ঘণ্টায় শিশু উদ্ধার

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের (সিসিআইসি) দ্রুত ও দক্ষ অভিযানে অপহৃত হওয়ার মাত্র নয় ঘণ্টার মধ্যে ১৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। একই সাথে এই ঘটনায় জড়িত অভিযুক্ত অপহরণকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট ২০২৬) বিকেল ৬টায় মাগুরা সদর থানাধীন বরুনাতৈল গ্রামের বাসিন্দা এবং প্রবাসী সাজেদুল করিমের স্ত্রী জারিয়া আক্তার (৩০) কান্নাকাটি করতে করতে পুলিশ সুপার, মাগুরার কার্যালয়ে উপস্থিত হয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে তাঁর ১৪ বছর বয়সী শিশু কন্যা অপহৃত হওয়ার বিষয়টি জানান।

ঘটনার গুরুত্ব অনুধাবন করে মাগুরা জেলা পুলিশ সুপার অপহৃত শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে দায়িত্ব প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর দিকনির্দেশনায় সিসিআইসি মাগুরার এসআই (নিঃ) অজয় দাসের নেতৃত্বে অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম অভিযানে নামে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উচ্চমাত্রার তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা জেলা এবং খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় রাতভর ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। সফল এই অভিযানের ধারাবাহিকতায় আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত ৩টায় (ভোররাত) অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

অভিযানে অপহরণকারী মো. রবিউল মোল্যাকে (২০) আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্ত রবিউল মাগুরা সদর থানার বরুনাতৈল গ্রামের বাদশ মোল্যা ও মমতাজ বেগম দম্পতির ছেলে।

বর্তমানে উদ্ধারকৃত শিশু ও আটককৃত অপহরণকারী উভয়ই পুলিশ হেফাজতে রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করে তাদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

মাগুরা জেলা পুলিশ থেকে জানানো হয়, তারা সর্বদা জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে নারী ও শিশু সংক্রান্ত বিষয়গুলোকে সর্বোচ্চ সংবেদনশীলতা ও গুরুত্বের সাথে দেখা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শালিখায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত !

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *