রফিক মন্ডল,কোটচাঁদপুর, ঝিনাইদহ :
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে থানা-পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম শহীদুজ্জামান সাগর। তিনি কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং শিশারকুন্ডু গ্রামের মৃত রওশন আলী মোল্লার ছেলে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, শহীদুজ্জামান সাগরের বিরুদ্ধে সম্প্রতি কোটচাঁদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি বিশেষ মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-১৬, তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬)। উক্ত মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
কোটচাঁদপুর থানা-পুলিশ জানিয়েছে, মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাগরকে আটক করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাঁকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার আইনি প্রস্তুতি চলমান রয়েছে।
মামলার বিস্তারিত অভিযোগের বিষয়ে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারালয়ে সাগরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। ছবি সংগৃহীত।
