যশোর জুড়ে জেলা পুলিশের ৩ ঘণ্টার অলআউট চেকপোস্ট

যশোর জুড়ে জেলা পুলিশের ৩ ঘণ্টার অলআউট চেকপোস্ট

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, চুরি-ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং দমন এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জেলাজুড়ে একযোগে ৪৪টি স্থানে সাঁড়াশি চেকপোস্ট অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক পুলিশ ও জেলার ৯টি থানা-পুলিশের যৌথ অংশগ্রহণে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপিত ৪৪টি চেকপোস্টে মোট ১,৪০০টিরও বেশি মোটরসাইকেল ও প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালান পুলিশ সদস্যরা। প্রয়োজনীয় কাগজ ও বৈধ নথি উপস্থাপন করতে না পারায় ৬২টি মোটরসাইকেল আটক এবং ৭টি চালানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সাথে পৃথক তল্লাশিতে ১২ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ৩ পুরিয়া গাঁজাসহ মোট ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানের বিষয়ে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) জানান, সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম)-এর সার্বিক দিক-নির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ অঙ্গীকার বাস্তবায়নে এই বিশেষ তল্লাশি চালানো হচ্ছে।

তিনি আরও সতর্ক করে জানান, জনস্বার্থে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের সমন্বিত চেকপোস্ট অভিযান ও সাঁড়াশি কার্যক্রম ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *