যশোর কোতোয়ালী ওসির নাম ভাঙিয়ে প্রতারণা : জেলা  পুলিশের সচেতনতার বার্তা

যশোর কোতোয়ালী ওসির নাম ভাঙিয়ে প্রতারণা : জেলা পুলিশের সচেতনতার বার্তা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম ও পদবি ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মোটা অঙ্কের টাকা ও চাঁদা দাবির একটি কুচক্রী মহলের অপতৎপরতা লক্ষ্য করা গেছে। এই প্রতারক চক্রের অপকৌশল থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং যেকোনো ধরনের আর্থিক প্রতারণা এড়াতে সর্বসাধারণের প্রতি কড়া সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর জেলা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ০১৬০৬-৩০৭১৪৩ এই মোবাইল নম্বরটি ব্যবহার করে প্রতারকরা নিজেদের যশোর কোতোয়ালী মডেল থানার ওসি হিসেবে পরিচয় দিচ্ছে এবং বিভিন্ন অজুহাতে অবৈধভাবে অর্থ দাবি করছে।

জেলা পুলিশের ওই সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, উক্ত নম্বর থেকে বা পুলিশের কোনো কর্মকর্তার নাম ভাঙিয়ে যদি কেউ আর্থিক সুবিধা, অনুদান বা চাঁদা দাবি করে, তবে কোনো অবস্থাতেই সেই ফাঁদে পা দেওয়া যাবে না এবং কোনো আর্থিক লেনদেন করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতারকদের এই হীন চক্রান্ত প্রতিহত করতে জনসাধারণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এ ধরনের সন্দেহজনক ফোনকল বা প্রতারণার মুখোমুখি হলে কিংবা কোনো অপ্রীতিকর পরিস্থিতির শিকার হলে দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ অথবা কোতোয়ালী মডেল থানার ওসির সরকারি অফিশিয়াল নম্বর ‘০১৩২০-১৪৩১৮০’-এ যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি, সমাজ থেকে এ ধরনের অপরাধ ও প্রতারণা নির্মূল করতে এই সতর্কতামূলক বার্তাটি নিজেদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিতজনদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে সবাইকে সতর্ক ও সচেতন করার আহ্বান জানিয়েছে যশোর জেলা পুলিশ প্রশাসন।

আরো পড়ুন

ইয়াবাসহ বাঘারপাড়ার দোহাকুলা ইউপি মেম্বার আটক

কাশিমপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চালে নয়-ছয়ের অভিযোগ : ডিলারের কাগজপত্র জব্দ

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফলে পৌর জামায়াতের মিছিল ও সমাবেশ

১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হলো উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

যশোর চাউলিয়ায় পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ : প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

যশোর উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী : চাঁচড়ায় বিএনপির প্রস্তুতি সভা

শার্শার ফেনসিডিল মামলায় মোখলেছুরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *