কালীগঞ্জে সাবেক যুবলীগ সভাপতি ইজ্জত আলী গ্রেপ্তার

কালীগঞ্জে সাবেক যুবলীগ সভাপতি ইজ্জত আলী গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা,কালীগঞ্জ, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইজ্জত আলী (৫৫) নামে সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা-পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার রাখালগাছি ইউনিয়নের বকেরগাছি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইজ্জত আলী বকেরগাছি গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি রাখালগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ইজ্জত আলী কালীগঞ্জ থানায় রুজুকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার (মামলা নম্বর: ৪১, জিআর নম্বর: ১২৯/২৬) অন্যতম এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন এলাকা ও আত্মগোপনে ছিলেন। আজ বিকেলে নিজ গ্রামে তাঁর উপস্থিতির খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তথ্য-উপাত্ত ও তদন্তের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মামলার এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃত সাবেক যুবলীগ নেতা ইজ্জত আলীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *