ওয়ালটন শোরুমের ভেতরে নকল আইসক্রিমের কারখানা !

ওয়ালটন শোরুমের ভেতরে নকল আইসক্রিমের কারখানা !

জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের (ওয়ালটন) শোরুমের আড়ালে বিএসটিআই-এর অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে আইসক্রিম প্রস্তুত ও বাজারজাত করার দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) উপজেলার মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে এক বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায় তদারকি দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওয়ালটন শোরুমের আড়ালে কোনো রূপ বৈধ কাগজপত্র, বিএসটিআই-এর ছাড়পত্র বা স্বাস্থ্যসম্মত পরিবেশ ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম তৈরি, সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে উক্ত প্রতিষ্ঠানে চরম অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়।

পরবর্তীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সজল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খায়রুল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে সেখান থেকে জব্দকৃত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর আইসক্রিম ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত প্রায় ৩ বছর ধরে চোখ ফাঁকি দিয়ে শোরুমের অন্তরালে এই অবৈধ কারবার চালিয়ে আসছিলেন ব্যবসায়ী খায়রুল। এমনকি আইসক্রিম বিক্রির কভার ও মোড়কে ব্যবহৃত ঠিকানাতেও ব্যাপক জালিয়াতি ও অসঙ্গতি ছিল। নামীদামী ব্র্যান্ডের আড়ালে এমন জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

এ বিষয়ে অভিযান পরিচালনকারী ম্যাজিস্ট্রেট সজল আহমেদ জানান, ভোক্তার অধিকার ক্ষুণ্ন করা এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি করার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এই ধরনের প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মাগুরার বুনাগাতিতে মাদক, জুয়া ও সামাজিক বিরোধ ঠেকাতে এসপির কঠোর বার্তা

মাগুরায় সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহম্মদপুরে নজরুলের সাম্য ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান

মাগুরায় পুলিশকে লাঞ্ছিত করা সেই নয়ন অবশেষে গ্রেপ্তার

মাগুরায় পুলিশের সামনেই পুলিশ সদস্যকে প্রকাশ্যে চড়-থাপ্পড় !

মাগুরায় চুরি হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধার

মাগুরায় নাটকীয় ধাওয়ায় আটক ভুয়া সিআইডির ৭ সদস্য

মাগুরায় ৮.৪ কেজি গাজা, ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় প্রাজ্ঞজনদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *