এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতায় কোটচাঁদপুর প্রশাসন

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতায় কোটচাঁদপুর প্রশাসন

রফিক মন্ডল (কোটচাঁদপুর, ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুরে এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও কোটচাঁদপুর পৌরসভার যৌথ আয়োজনে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) এ জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কোটচাঁদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিচ্ছন্নতাকর্মীদের সমন্বয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে সরেজমিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।

সমাবেশ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তারা এডিস মশার বংশবৃদ্ধি রোধে বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, বাসাবাড়ির ছাদ, ড্রাম ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতি ও ইউএনও মো. শামীম হোসাইন তাঁর বক্তব্যে জানান, “ডেঙ্গু সংক্রমণ রোধ কেবল প্রশাসনের একক প্রচেষ্টায় সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের নাগরিকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রত্যেকের নিজ নিজ আঙ্গিনা ও প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা এবং জমানো পানি তিন দিনের মধ্যে ফেলে দেওয়া নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা যুক্ত হলে এডিস মশার প্রজনন থামানো সম্ভব।”

তিনি আরও স্পষ্ট করেন যে, ডেঙ্গু মোকাবিলায় মাঠপর্যায়ে প্রশাসনের মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকরামুল হক, উপজেলা জামায়াতের যুব ও মিডিয়া সম্পাদক মুহাঃ শরিফুল ইসলাম এবং পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ। ছবি প্রতিবেদক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *