স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশজুড়ে চলমান ডেঙ্গু পরিস্থিতি ও প্রাদুর্ভাব মোকাবিলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বিশেষ নির্দেশনায় যশোরে অসহায় ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় যশোর জেলা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. মাসুদ রানার কাছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) যশোর জেলা শাখার উদ্যোগে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ডেঙ্গু পরীক্ষার কিট ও আইভি স্যালাইন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল সাদিক রাসেল চিকিৎসাসামগ্রীগুলো গ্রহণ করেন।
বিজ্ঞাপন
হস্তান্তরকালে বিপিএইচসিডিএ যশোর জেলা শাখার সভাপতি ডা. মেজবাউর রহমান, সাধারণ সম্পাদক এ এস এম মাহিনুল হক রিয়ন, সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক চঞ্চল হোসাইন, কোষাধ্যক্ষ ডা. শেখ আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক জোসনা খাতুন উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে সংগঠনের নির্বাহী সদস্য ডা. নাসিম রেজা, মো. নুরুজ্জামান, অধ্যাপক ডা. এ এইচ এম আব্দুর রউফ, গাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, আল্ট্রাভিশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নির্মল কুমার, ন্যাশনাল হরমোন কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফুজ্জামান শরীফ, পদ্মা নার্সিং হোমের পরিচালক মো. রুহুল কুদ্দুস ছাড়াও যশোর ল্যাবএইড ডায়াগনস্টিক, ফার্স্ট এইড ডায়াগনস্টিক, দেশ ক্লিনিক, মডার্ন হাসপাতাল, অ্যাপোলো ডায়াগনস্টিক, আধুনিক হাসপাতাল, কমটেক ডায়াগনস্টিক ও আরজে হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জ্বালানি প্রতিমন্ত্রীর এই বিশেষ দিকনির্দেশনামূলক উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতালে আসা অসচ্ছল ডেঙ্গু রোগীরা বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও জরুরি আইভি স্যালাইন সুবিধার আওতায় আসবেন।
ছবি সংগৃহীত।
