সাড়ে ১৩ কোটি টাকার সোনা সহ চোরাকারবারি আটক

সাড়ে ১৩ কোটি টাকার সোনা সহ চোরাকারবারি আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সফল অভিযানে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ সোনাসহ এক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সোনার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

গত শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি চৌকশ টহল দল পারকেষ্টপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

আটককৃত চোরাকারবারির নাম রবিউল ইসলাম (৩৪)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ছয়ঘড়িয়া এলাকার আহমেদ আলী বিশ্বাসের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, পারকেষ্টপুর সীমান্ত এলাকার ৭৮ নম্বর সীমান্ত পিলার দিয়ে ভারত অভিমুখে সোনার একটি বিশাল চালান পাচার হতে পারে—এমন গোপন তথ্য পান চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান। এই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি স্পেশাল টিম ওই সীমান্তে কৌশলগত অবস্থান নেয়।

বিকেল সাড়ে ৪টার দিকে রবিউল ইসলাম মোটরসাইকেল নিয়ে পিলারের দিকে এগোতে থাকলে বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন। এ সময় তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তাঁর শরীর থেকে ছোট-বড় ৩৯ পিস সোনা উদ্ধার করা হয়। সোনা ছাড়াও পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি ফিচার মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা আলামত হিসেবে জব্দ করে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক পাচারকারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

আইনি প্রক্রিয়া শেষে আটক রবিউলকে জব্দকৃত মোটরসাইকেলসহ দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত বিপুল পরিমাণ সোনা চুয়াডাঙ্গা সরকারি ট্রেজারি কার্যালয়ে জমা করার কাজ সম্পন্ন হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জীবননগরে ৪৫৩ বোতল নিষিদ্ধ সিরাপসহ চিহ্নিত মাদক কারবারি দেলু গ্রেফতার

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশ সুপারের জরুরি মতবিনিময় সভা

দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তিতে কেক কাটলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার : পুলিশ সুপারের কড়া বার্তা

চুয়াডাঙ্গায় ডিএনসির দিনব্যাপী সাঁড়াশি অভিযান : ২ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গায় কওমি মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ‘বড় হুজুর’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সৌহার্দ্য ও সচেতনতার বার্তা ছড়িয়ে জীবননগরে পুলিশ-সাংবাদিক ফুটবল ম্যাচ : ১-১ গোলে সমতা

চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা : কঠোর বার্তা পুলিশ সুপারের

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *