সাংবাদিক ও বিএনপি নেতাকে গুলিবর্ষণের ঘটনায়  শীর্ষ সন্ত্রাসী মিঠু গ্রেপ্তার

সাংবাদিক ও বিএনপি নেতাকে গুলিবর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী মিঠু গ্রেপ্তার

খুলনা অফিস

খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে সাংবাদিক ও সদর থানা বিএনপির সহ-দপ্তর সম্পাদককে উদ্দেশ্য করে  গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বি-কোম্পানির শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী মোঃ আসাদুজ্জামান মিঠু (৪৫)-কে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেলে নগরীর খালিশপুর থানাধীন নতুন রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসাদুজ্জামান মিঠুর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক দ্রব্যাদি আইন এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডসহ কেএমপির একাধিক থানায় একাধিক গুরুতর মামলা বিচারাধীন রয়েছে।

ঘটনার বিবরণীতে জানা যায়, গত কিছুদিন পূর্বে জাতিসংঘ পার্কের কাছে সাংবাদিক ও বিএনপি নেতাকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালায়। উক্ত চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার তদন্তে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী মিঠুর প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়ার পরই তাকে আইনের আওতায় এনেছে গোয়েন্দা পুলিশ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *