সচিবের অপসারণের দাবিতে ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

সচিবের অপসারণের দাবিতে ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শিক্ষা বোর্ডের সচিবের বিরুদ্ধে এক ছাত্রদল নেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর সরকারি এম এম কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাবেশ মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত সচিবের দ্রুত অপসারণ, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লাঞ্ছিত হওয়ার অভিযোগকারী জাহিদ হাসান সেজান এম এম কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তার অভিযোগ, সনদে বাবা-মায়ের নাম সংশোধনের কাজে তিনি শিক্ষা বোর্ড সচিবের কার্যালয়ে যান। সেখানে তিনি কানে হেডফোন পরে থাকায় সচিব ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং কয়েকটি চড়-থাপ্পড় মারেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে শারীরিকভাবে প্রহারের অভিযোগ ভিত্তিহীন দাবি করে যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মতিন জানান, তিনি কোনো শিক্ষার্থীকে মারধর করেননি। একজন শিক্ষকের অবস্থান থেকে তিনি কেবল ছেলেটির পিঠ চাপড়ে নৈতিকতা ও আদব-কায়দার বিষয়ে পরামর্শ দিয়েছেন।

বিক্ষোভ সমাবেশে জেলা ও কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সচিবকে অপসারণ না করা হলে যশোর শিক্ষা বোর্ড ঘেরাওসহ আরও কঠোর রাজপথের কর্মসূচি ঘোষণা করা হবে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *