রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার উপশহর ইউনিয়ন ছাত্রদলের

রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার উপশহর ইউনিয়ন ছাত্রদলের

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাতকে শক্তিশালী করা এবং সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে আরও সংগঠিত করার উদ্দেশ্যে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়ন শাখা ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূল পর্যায় থেকে ইউনিয়ন ছাত্রদলের ভিত শক্ত করে আগামী দিনের সব ধরনের রাজনৈতিক কর্মসূচি সফল করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

উপশহর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া শেখ অভির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাংগঠনিক প্রস্তুতি সভায় যশোর জেলা ও সদর উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক আলোচনা করেন যশোর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদর উপজেলা যুবদলের নেতা বিল্লাল হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, উপশহর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রনি চৌধুরী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সাজ্জাদ হোসেন রুপম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া উক্ত প্রস্তুতিমূলক উপস্থিত ছিলেন উপশহর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন লিমনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের ৯টি ওয়ার্ড শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক।

সভায় বক্তারা বলেন, ছাত্রদল বরাবরই সাধারণ মানুষের অধিকার রক্ষায় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই ধারা অব্যাহত রেখে তৃণমূল পর্যায় অর্থাৎ প্রতিটি ওয়ার্ডের প্রতিটি অলিতে-গলিতে ছাত্রদলের শক্তিশালী ও সুশৃঙ্খল দুর্গ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *