যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান সিজানকে যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিন কর্তৃক প্রহারের অভিযোগের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এম এম কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং এম এম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টুসহ কলেজের সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীরা। মিছিল থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘শিক্ষার্থীর ওপর নির্যাতন চলবে না’সহ নানা প্রতিবাদী স্লোগানে ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি অভিযোগ করেন, এসএসসি ও এইচএসসির সনদে বাবা-মায়ের নাম সংশোধনের কাজে শিক্ষা বোর্ডে গিয়েছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদ হাসান সিজান। সেখানে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিন সিজানকে চড়-থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

বক্তারা এই অপ্রীতিকর ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত সচিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন যে, অবিলম্বে যথাযথ বিচার না হলে আন্দোলন আরও বেগবান করা হবে এবং প্রয়োজনে যশোর শিক্ষা বোর্ড কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *