যশোরে ৭৭ লক্ষাধিক টাকার স্বর্ণের বার ও নগদ টাকাসহ ১ জন আটক

যশোরে ৭৭ লক্ষাধিক টাকার স্বর্ণের বার ও নগদ টাকাসহ ১ জন আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর-নড়াইল মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৭৭ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ ওসমান গনি (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওসমান গনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ চৌকস আভিযানিক দল দাইতলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সেখানে সন্দেহভাজন হিসেবে ওসমান গনিকে তল্লাশি করা হলে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে একটি বাটন মোবাইল সেট এবং নগদ ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি স্বীকার করেছে যে, সে উক্ত স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মালামালসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *