স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার পাগলাদহ এলাকায় যাত্রীবেশে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে নজরুল (৬০) নামে এক চালকের ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) সন্ধ্যায় তারাগঞ্জ বাজারের পাশের একটি নির্জন বাগান থেকে তাকে আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আহত ইজিবাইক চালক নজরুল যশোর সদরের পাগলাদহ (পালবাড়ি) এলাকার মৃত জহর আলী বিশ্বাসের ছেলে।
বিজ্ঞাপন
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তারাগঞ্জ বাজারের পাশের বাগান থেকে নজরুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী চালকের স্বজনদের অভিযোগ, অজ্ঞাতপরিচয় ছিনতাইকারীরা কৌশলে কোনো খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে সেবন করায়। পরবর্তীতে তিনি অচেতন হয়ে পড়লে তার উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে সটকে পড়ে দুষ্কৃতকারীরা। ছবি সংগৃহীত।

